ঊষার আলো ডেস্ক : পবিত্র মাহে রমজান উপলক্ষে খুলনা মহানগরীর বিশিষ্ট নাগরিক, দলীয় নেতাকর্মী ও শুভ্যানুধ্যায়ীদের সম্মানে ১১ রমজান (১৩ এপ্রিল)
খুলনা ক্লাব মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি খুলনা মহানগর
শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে।
দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিশেষ অতিথি থাকবেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ভারপ্রাপ্ত) অনিন্দ্য ইসলাম অমিত, কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু, কেন্দ্রীয় সহ প্রচার সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, কেন্দ্রীয় সদস্য শাহারুজ্জামান মোর্তজা, জেলা বিএনপির আহবায়ক আমির এজাজ খান, জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী, মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক তরিকুল ইসলাম জহির, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আবু হোসেন বাবু, মহানগর বিএনপির সম্মানিত সদস্য রকিবুল ইসলাম বকুল।
সভাপতিত্ব করবেন মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা। অনুষ্ঠান সঞ্চালনা করবেন মহানগর বিএনপির সদস্য সচিব মো. শফিকুল আলম তুহিন।
খানজাহান আলী থানায় তথ্য সংগ্রহ ও সদস্য ফরম বিতরণ বুধবার
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি খানজাহান আলী থানার তথ্য সংগ্রহ ও প্রাথমিক সদস্য ফরম বিতরণ আগামীকাল ১৩ এপ্রিল বুধবার ফুলবাড়ি গেট জনতা মার্কেট চত্ত্বরে অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ১০টায় তথ্য সংগ্রহ ও প্রাথমিক
সদস্য ফরম বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি
জাতীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
অনুষ্ঠানের উদ্বোধন করবেন মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা। প্রধান বক্তা থাকবেন মহানগর বিএনপির সম্মানিত সদস্য রকিবুল ইসলাম বকুল। বিশেষ অতিথি থাকবেন বিশেষ অতিথি থাকবেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ভারপ্রাপ্ত) অনিন্দ্য ইসলাম অমিত, কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু, কেন্দ্রীয় সহ প্রচার সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, মহানগর বিএনপির সদস্য সচিব মো. শফিকুল আলম তুহিন, মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক তরিকুল ইসলাম জহির। সভাপতিত্ব করবেন থানা বিএনপির সাংগঠনিক কমিটির আহবায়ক আবুল কালাম জিয়া।
