UsharAlo logo
, |

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এ কর্মচারীদের চাকুরীবিধি বিষয়ক মৌলিক প্রশিক্ষণ অনুষ্ঠিত

ঊষার আলো ডেস্ক
ফেব্রুয়ারি ১৮, ২০২৬ ৩:২০ অপরাহ্ণ
Link Copied!

 খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি)-এর আয়োজনে বিশ্ববিদ্যালয়ের গ্রেড-১৯ ও ২০ তম কর্মচারীদের জন্য “চাকুরীবিধি, শৃঙ্খলা ও আচরণবিধি বিষয়ক মৌলিক প্রশিক্ষণ” অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের সভাকক্ষে দিনব্যাপী এ প্রশিক্ষণ প্রোগ্রামের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. মাকসুদ হেলালী।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক গতিশীলতা বৃদ্ধি এবং প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা বজায় রাখতে কর্মচারীদের পেশাগত আচরণ ও বিধিমালা সম্পর্কে সঠিক জ্ঞান থাকা অপরিহার্য। এ ধরনের প্রশিক্ষণ কর্মচারীদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আইকিউএসি-এর পরিচালক প্রফেসর ড. মো. হাসানুজ্জামান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো. নূর কুতুবুল আলম।

দিনব্যাপী প্রশিক্ষণে দুটি কারিগরি অধিবেশন অনুষ্ঠিত হয়। প্রথম অধিবেশনে ‘চাকুরী বিধি’, ‘আচরণ ও শৃঙ্খলা বিধি’ এবং ‘দায়িত্ব ও কর্তব্য’ বিষয়ে আলোচনা করেন কুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মো. নূরুন্নবী মোল্লা। দ্বিতীয় অধিবেশনে ‘সময়ানুবর্তিতা’ এবং ‘ছুটির বিধান ও প্রাপ্য সুবিধা’ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন আইকিউএসি-এর পরিচালক প্রফেসর ড. মো. হাসানুজ্জামান।

প্রশিক্ষণ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট গ্রেডের কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।

ঊআ- এসডি