UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

খুলনা প্রেসক্লাবের দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন মোজাম্মেল, রানারআপ আলমগীর  

ঊষার আলো
সেপ্টেম্বর ৬, ২০২১ ২:৪৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : খুলনা প্রেসক্লাবের অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার অংশ হিসেবে ‘দাবা প্রতিযোগিতা-২০২১’’ এর ফাইনাল খেলা আজ (সোমবার) অনুষ্ঠিত হয়।

খেলায় মোজাম্মেল হক হাওলাদার ১-০ সেটে আলমগীর হান্নানকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন ফলে রানার আপ হন আলমগীর হান্নান।

অপর খেলায় মোঃ শাহ আলম প্রতিপক্ষকে ওয়াকওভার দিলে মোঃ হেলাল মোল্লাকে তৃতীয় স্থান ঘোষণা করা হয়। খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন ক্লাবের সাবেক সভাপতি শেখ আবু হাসান।

(ঊষার আলো-আরএম)