UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

খুলনা বিভাগে করোনায় আরও ৫ মৃত্যু, আক্রান্ত ২৭১

ঊষার আলো
আগস্ট ৩০, ২০২১ ১:৪৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে খুলনা বিভাগে ৫ জনের মৃত্যু হয়েছেে। এনিয়ে মৃতরে সংখ্যা দাড়িয়েছে দুই হাজার ৯৯৪ জনে। নতুন করে আরও ২৭১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। সোমবার (৩০ আগস্ট) বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. জসিম উদ্দিন হাওলাদার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

জানা গেছে, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে খুলনা, যশোর, মাগুরা, ঝিনাইদহ এবং চুয়াডাঙ্গায় একজন করে মারা গেছেন। এখন পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট এক লাখ ৮ হাজার ৭৫১ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছে ও আক্রান্ত হয়ে মারা গেছেন ২৯৯৪ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৯৬ হাজার ৯৩৯ জন।

(ঊষার আলো-আরএম)