UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

খুলনা বিভাগে করোনায় কর্মহীনদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণসামগ্রী বিতরণ অব্যাহত

ঊষার আলো
মে ২৯, ২০২১ ৯:২৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : খুলনা বিভাগের মাগুরা, নড়াইল ও বাগেরহাট জেলায় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা কর্মসূচির আওতায় করোনায় কর্মহীনদের মাঝে নগদ অর্থ ও ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
মাগুরা জেলা ত্রাণ ও পুনর্বাসন দপ্তর হতে তিনশত ২০ পরিবারের মাঝে পরিবার প্রতি পাঁচশ’ টাকার খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
নড়াইল জেলা ত্রাণ ও পুনর্বাসন দপ্তর হতে আজ দুইশত পরিবারের মাঝে শিশু খাদ্য হিসেবে এক লাখ টাকা বিতরণ করা হয়েছে।
বাগেরহাট জেলায় এ পর্যন্ত ৪০ হাজার ছয়শত ৫০ উপকারভোগী পরিবারের মাঝে দুই কোটি পাঁচ লাখ ৫০ হাজার টাকা এবং ভিজিএফ কর্মসূচির আওতায় এক লাখ ৭২ হাজার আটশত ৯৯ উপকারভোগী পরিবারের মাঝে সাত কোটি ৭৮ লাখ চার হাজার পাঁচশত ৫০ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এছাড়া ৩৩৩ কল এর মাধ্যমে দুইশত ৩৯টি পরিবারকে খাদ্যসহায়তা প্রদান করা হয়েছে।
খুলনা বিভাগের অন্যান্য জেলাগুলোতে অনুরূপ খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে।

(ঊষার আলো-এমএনএস)