UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

খুলনা বিভাগে ভেজাল বিরোধী অভিযানে ১২টি প্রতিষ্ঠানকে জরিমানা

koushikkln
এপ্রিল ২৭, ২০২২ ৯:১৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, খুলনা বিভাগীয় কার্যালয় ও এর অধীন মাগুরা, কুষ্টিয়া, সাতক্ষীরা, মেহেরপুর, নড়াইল এবং ঝিনাইদহ জেলা কার্যালয়ের ৭ জন কর্মকর্তার নেতৃত্বে খুলনা, মাগুরা, কুষ্টিয়া, সাতক্ষীরা, মেহেরপুর, নড়াইল এবং ঝিনাইদহ জেলায় বাজার তদারকি কার্যক্রম সম্পন্ন হয়েছে।

বুধবার (২৭ এপ্রিল) বাজার তদারকিতে খুলনা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক দিনারা জামান খুলনা মহানগরীর ৩ টি প্রতিষ্ঠানকে অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য তৈরি ও মূল্য তালিকা প্রদর্শন না করার অভিযোগে ৩৫শত টাকা জরিমানা আরোপ ও আদায় করেন। এছাড়া মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান শ্রীপুর উপজেলার ১ টি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা, কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুচন্দন মন্ডল সদর উপজেলার ৩টি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা, সাতক্ষীরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ নাজমুল হাসান সদর উপজেলার ১ টি প্রতিষ্ঠানকে ২ হাজার টাকা, মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাঃ সজল আহম্মেদ সদর উপজেলার ২ টি প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা, নড়াইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক প্রনব কুমার প্রামানিক সদর উপজেলার ১টি প্রতিষ্ঠানকে ৫শত টাকা এবং ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ জিয়াউল হক সদর উপজেলার ১ টি প্রতিষ্ঠানকে ২ হাজার টাকা জরিমানা আরোপ এবং আদায় করেন।অভিযান পরিচালনাকালে ব্যবসায়ী এবং উপস্থিত জনসাধারণের মাঝে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর লিফলেট ও প্যাম্পলেট বিতরণ করা হয় এবং সকলকে ভোক্তা-অধিকার বিরোধী কার্যাবলী হতে বিরত থাকার অনুরোধ করা হয়।

জেলা প্রশাসনের সার্বিক নির্দেশনায় পরিচালিত এসব অভিযানে ব্যবসায়ী প্রতিনিধি, জেলা বাজার কর্মকর্তা, কনজুমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব),-এর প্রতিনিধি, ৩ এপিবিএন, শিরোমনি, খুলনা এবং জেলা পুলিশ -এর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন ।