জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনা-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছেন।
সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় ২৭ নম্বর ওয়ার্ডের পিটিআই মোড় ও পূর্ব বানিয়াখামার এলাকায় গণসংযোগের মধ্য দিয়ে কর্মসূচি শুরু করেন তিনি। পরে সকাল সাড়ে ১০টায় ১৯ নম্বর ওয়ার্ডের পৈপাড়া ও পশ্চিম বানিয়াখামার এবং বেলা সাড়ে ১১টায় ২৮ নম্বর ওয়ার্ডের টুটপাড়া সেন্ট্রাল রোডসহ বিভিন্ন এলাকায় ভোটারদের সঙ্গে মতবিনিময় ও লিফলেট বিতরণ করেন।
এ সময় নজরুল ইসলাম মঞ্জু বলেন, বিগত স্বৈরাচারী শাসনামলে ভোটাররা সুষ্ঠুভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি। দীর্ঘদিন পর আসন্ন নির্বাচনে ভোটাররা শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে ভোট দিতে পারবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি দাবি করেন, বাংলাদেশের গণতন্ত্র, ভোটাধিকার ও বাকস্বাধীনতা পুনরুদ্ধারে শহীদ সহযোদ্ধাদের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া হবে না। গণতন্ত্র ও ভোটাধিকারের পক্ষে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, রাষ্ট্র পরিচালনায় অভিজ্ঞ রাজনৈতিক দল হিসেবে বিএনপি দেশের সঠিক দিকনির্দেশনা দিতে সক্ষম। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্ন বাস্তবায়ন, বেগম খালেদা জিয়ার সংগ্রাম এবং তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ধানের শীষ প্রতীকের প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানান তিনি।
গণসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন অধ্যাপক আরিফুজ্জামান অপু, আসাদুজ্জামান মুরাদ, মাহবুব হাসান পিয়ারু, একরামুল হক হেলাল, শের আলম সান্টু, কেএম হুমায়ুন কবির, শামসুজ্জামান চঞ্চল, কামরান হাসান, নাসির উদ্দিন, হাসান মেহেদী রিজভী, ইশহাক তালুকদার, এডভোকেট মশিউর রহমান নান্নু, মহিবুল্লাহ শামীম, একরামুল কবির মিল্টন, আব্দুল জব্বার, রবিউল ইসলাম রবি, আতিকুর রহমান তিতাস, মেশকাত আলী, আনিসুর রহমান আরজু, রিয়াজুর রহমান, মোহাম্মদ আলী, ওহেদুর রহমান দিপু, মঞ্জুরুল আলম, আকবর হোসেন খোকন, খায়রুল ইসলাম লাল, মাজেদা খাতুন, ইকবাল হোসেন, মনিরুল ইসলাম মাসুম, মিজানুর রহমান ডিকেন, রবিউল ইসলাম বিপ্লব, আলমগীর হোসেন আলম, অলিয়ার রহমান অলি, ওহিদুল ইসলাম, মাসুদ রুমী, ডা. ফারুক হোসেন, সুলতান মাহমুদ সুমন, মোস্তফা জামান মিন্টু, আল আমিন তালুকদার প্রিন্স, মিজানুর রহমান মিজান, মোফাজ্জেল হোসেন, এ আর রহমান, গিয়াস উদ্দিন, ঈশা শেখ, ইউনুচ শেখ, টিপু হাওলাদারসহ দলীয় নেতাকর্মীরা।
ঊআ-মোহন চৌধুরী
