সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে জীবন-জীবিকার উন্নয়ন ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে বেসরকারি উন্নয়ন সংস্থা ফেইথ ইন অ্যাকশন। কানাডিয়ান দাতা সংস্থা ওয়ার্ল্ড রিনিউ–এর সহযোগিতায় ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ১৫টি গ্রামে দীর্ঘদিন ধরে পরিচালিত উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিকতায় এবার লবণ সহনশীল ফসল ও সবজি চাষ বিষয়ক প্রশিক্ষণের আয়োজন করা হয়।
৭ ডিসেম্বর ২০২৫ সকাল ১০টায় গাবুরা মৌজার ১২২নং খোলপেটুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শুরু হওয়া ৩ দিনব্যাপী প্রশিক্ষণে প্রাথমিক দলের ২৩ জন নারী ও ২ জন পুরুষ অংশগ্রহণ করেন। উদ্বোধন করেন প্রকল্পের প্রজেক্ট অফিসার পরিতোষ কুমার বৈদ্য।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাবুরা ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ হাবিবুল্লাহ বাহার। প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন শ্যামনগর উপজেলা কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা আফতাবুজ্জামান। এছাড়াও উপস্থিত ছিলেন কমিউনিটি ফ্যাসিলিটেটর রব কুমার দাস প্রমুখ।
ইউপি সদস্য হাবিবুল্লাহ বাহার বলেন, “বিভিন্ন সংস্থা নানা সময়ে গাবুরায় কাজ করলেও স্থায়ী উন্নয়ন হয়নি। তবে ফেইথ ইন অ্যাকশনের উদ্যোগ বাস্তব পরিবর্তন আনতে সক্ষম হবে। নিজেদের দক্ষ করে তুললে অন্যের দয়ায় নয়, বরং আমরাই অন্যকে সহায়তা করতে পারব।”
উপসহকারী কৃষি কর্মকর্তা আফতাবুজ্জামান বলেন, “ফেইথ ইন অ্যাকশনের এই প্রশিক্ষণ কৃষকদের বাস্তব দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এমন কার্যকর প্রশিক্ষণের আয়োজন করায় সংস্থাটিকে।”
