ফুলবাড়ীগেট প্রতিনিধি: নগরীর খানজাহান আলী থানাধীন গিলাতলা কেডিএ আবাসিক এলাকাতে এক সপ্তাহের ব্যবধানে তিনটি চুরির ঘটনা ঘটেছে। এতে করে আবাসিক এলাকায় বসবাসরত সাধারন মানুষ চরম আতংকে দিন কাটাচ্ছে।
বৃহস্পতিবার (০৭ এপ্রিল) সকাল ৯টার সময় আবাসিক এলাকার প্রদীপ কুমার এর ২য় তালার ভাড়াটিয়া ভৈরব কুমার মিস্ত্রির দামি বাইসাইকেল নিচতলার সিড়ি রুম থেকে তালাকেটে কৌশলে কে বা করা নিয়ে যায়। গত ৫ এপ্রিল আবাসিক এলাকার মোঃ রাকিবের বাইসাইকেল এবং তার আগে হিরা বেগমের বাড়িতে চুরি হয়।
এলাকাবাসী জানান, বর্তমানে আবাসিক এলাকাতে মাদকসেবীদের আড্ডা বেড়েছে আর নেশার টাকা জোগাড় করতে তারা চুরি, ডাকাতি, ছিনতাই সহ নানা অপকর্মে জড়িয়ে পড়ছে।
