UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান

ঊষার আলো
মে ৩০, ২০২১ ৯:৩৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্থ পরিবারে মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন ইউনিভার্সাল এমিটি এর উদ্যোগে এই খাদ্য সহায়তা প্রদান করা হয়। রোবিবার (৩০ মে) খুলনা এবং সাতক্ষীরা জেলায় ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্ত ১০০০ পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হয়।
খাদ্য সামগ্রীর মধ্যে চাল, তেল, ডাল, চিড়া, মুড়ি, চিনি, লবন, আলু, পিঁয়াজ, খাবার স্যালাইনসহ নিত্য প্রয়োজনীয় পণ্য বিতরণ করা হয়। ইউনিভার্সাল এমিটির প্রতিষ্ঠাতা মেহেদী হাসানের তত্বাবধানে সংগঠনের খোকন সানস, মাহফুজ সহ অন্যান্য সদস্যের উপস্থিতিতে শনিবার এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

(ঊষার আলো-এমএনএস)