UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

ঘূর্ণিঝড় ‘যশ’ নিয়ে নায়ক বিড়ম্বনায়

ঊষার আলো
মে ১৯, ২০২১ ৪:৩২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : ‘নামে কী-বা আসে যায়? এ কথা  বলে থাকেন অনেকেই। কিন্তু নামে অনেক কিছুই আসে যায় যেটি টের পাচ্ছেন টলিউড অভিনেতা যশ দাশগুপ্ত। এদিকে, ভারতের আবহাওয়া পরিবর্তনের খবরে বিষয়টি আলাদাভাবে গুরুত্ব পাচ্ছে।

মূল ঘটনা হচ্ছে, পশ্চিমবঙ্গে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় যার নাম ‘সাইক্লোন যশ’। হাওয়াবিদদের ধারণা, ঘূর্ণিঝড় যশের তীব্রতা আম্পানের চেয়েও বেশি হতে পারে! আর এতেই বিড়ম্বনায় পড়েছেন অভিনেতা যশ দাশগুপ্ত। মেসেজের পর মেসেজ আসছে যশের মুঠোফোনে।  আবার অনেকে সাইক্লোন নিয়ে পোস্ট লিখতে গিয়ে তাকে ট্যাগ করছেন। অনেকে স্বেচ্ছায় ট্যাগ করছেন।

অভিনেত্রী ঐন্দ্রিলা সেনও এই সুযোগ কাজে লাগিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সাথে প্রশ্নোত্তর পর্ব করেছিলেন তিনি। সেখানে তাকে প্রশ্ন করা হয় ‘সাইক্লোন যশের নামটা শুনলে কেমন লাগে? তারই স্ক্রিনশট শেয়ার করে যশকে ট্যাগ করে ঐন্দ্রিলা লেখেন, কিছু বলবে? নায়িকার এ রসিকতা মজার ছলেই নিয়েছেন যশ। হাসির ইমোজি দিয়ে যশ লিখেছেন, এটা হচ্ছে কী? অভিনেতা যশের আসল নাম দেবাশিস দাশগুপ্ত। পর্দার নাম যশ। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের সময় তার আসল নাম প্রকাশ‌্যে আসে।

(ঊষার আলো-আরএম)