UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

চকবাজারে প্লাস্টিক কারখানায় আগুন

ঊষার আলো
মে ৩১, ২০২২ ১০:৪৩ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : রাজধানীর চকবাজারে একটি প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।মঙ্গলবার (৩১ মে) সকাল ৬টা ১৪ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার জানান, চকবাজারে একটি প্লাস্টিক কারখানায় সকাল ৬ টা ১৪ মিনিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এরপর সকাল ৬টা ১৯ মিনিটে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।

প্রায় ২০ মিনিটের চেষ্টায় ৬টা ৪০মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও হতাহতের কোনো খবর জানা যায়নি।

ঊষার আলো-এসএ