ঊষার আলো রিপোর্ট : চাঁপাইনবাবগঞ্জের মতো অন্যান্য সীমান্তবর্তী যেসব জেলায় করোনা সংক্রমণের হার বৃদ্ধি পাচ্ছে। সেসব জেলাকে আইসোলেটেড করে রাখা হবে। প্রয়োজনে আলাদা করে লকডাউনও দেওয়া হবে বলে মন্তব্য করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
আজ ২৫ মে মঙ্গলবার বেলা ১২ টায় চীনের দেওয়া উপহারের টিকার মাধ্যমে মেডিকেল কলেজের শিক্ষার্থীদের ভ্যাকসিনেশনের আওতায় আনা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী আরো বলেছেন, এই ৫ লাখ টিকা দিয়ে আমরা আড়াই লাখ মানুষকে ভ্যাকসিনেশনের আওতায় আনতে পারব। যাদের টিকা দানের আওতায় আনা হবে তার বেশির ভাগই হবে মেডিকেল শিক্ষার্থী ও সম্মুখ সারিতে কাজ করা চিকিৎসা কর্মী।
এদিকে সিনোফার্মের প্রথম টিকার ডোজ গ্রহণ করে ঢাকা মেডিকেলের চূড়ান্ত বর্ষের শিক্ষার্থী অনন্য সালাম সমতা। দ্বিতীয় টিকা গ্রহণ করে শাহিন আহমেদ এবং নিয়ামুল হক। বাকি ২ জনই একই প্রতিষ্ঠান ও বর্ষের শিক্ষার্থী।
টিকা গ্রহণের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় অনন্যা বলেছেন, চীনের এই টিকা গ্রহণের মাধ্যমে আমাদের শিক্ষা গ্রহণ ও সেবা প্রদান কার্যক্রম আরো ত্বরান্বিত হবে। করোনার কারণে যে স্থবিরতা তৈরি হয়েছে তা কাটিয়ে উঠতেই চীনের এই নতুন টিকা প্রথমে নেওয়ার ইচ্ছা পোষণ করেছি আমি।
এছাড়া মেডিকেল কজেলের শিক্ষার্থীদের টিকার আওতায় আনা এই উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রীর সাথে উপস্থিত থেকে সংক্ষিপ্ত বক্তব্য রাখেছেন প্রফেসর মো: টিটু মিয়া (অধ্যক্ষ, ডিএমসি), আলী নূর (স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যান,সচিব), ব্রিগেডিয়ার জেনারেল মোঃ নাজমুল হল (পরিচালক ডিএমসি), অধ্যাপক এম এ আজীজ (স্বাচিপ মহাসচীব), অধ্যাপক মোঃ এনায়েত হোসেন (মহাপরিচালক স্বাস্থ্য ও শিক্ষা)।
অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী আরো বলেছেন, সকল মেডিকেল কলেজের শিক্ষার্থীদের এই ভ্যাকসিনেশনের আওতায় আনা হবে। প্রাথমিকভাবে ৪ টি হাসপাতালে এই টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে।
(ঊষার আলো- এম.এইচ)
