UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে চতুর্থবারও সেরা সিলেট

koushikkln
এপ্রিল ২৭, ২০২২ ১০:৫৫ অপরাহ্ণ
Link Copied!

ক্রীড়া প্রতিবেদক : চতুর্থবারের মতো জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপের শিরোপা ঘরে তুলল সিলেট জেলা। বুধবার (২৭ এপ্রিল) কক্সবাজারে ৪০তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপের ফাইনালে রাজশাহী জেলাকে হারিয়ে ২ উইকেটের জয় পেয়েছে সিলেট। এর আগে সিলেট সর্বশেষ ১৯৯৪-৯৫ মৌসুমে এই শিরোপা জিতেছিল।

ফাইনালে রাজশাহীর দেওয়া ২৭১ রানের লক্ষ্যে খেলতে নেমে ৪২ দশমিক ৪ বলে ২০৯ রানে ৮ উইকেট হারিয়েছিল সিলেট। এরপর অবিচ্ছিন্ন ৬৫ রানের জুটি গড়ে দলকে শিরোপা জেতান সিলেটের আবু বকর ও অধিনায়ক মাহবুব হাসান। আবু বকর ৭৯ বলে ৮ চার ও ৩ ছক্কায় ৯৭ রানে অপরাজিত থাকেন। আর অধিনায়ক মাহবুব অপরাজিত থাকেন ১৮ বলে ৩৯ রান করে। এছাড়া ওপেনার মিজানুর রহমান সায়েমের ব্যাট থেকে আসে ৩৯ রান।

এর আগে, টসে হেরে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৭০ রান সংগ্রহ করে রাজশাহী। অভিষেক মিত্র ৮৯, অধিনায়ক এজাজ আহমেদ রকি ৩৮ ও ইদ্রিস আলী ৩৪ রান করেন।

৬ ম্যাচে ২৯১ রান ও ২ উইকেট শিকার করে টুর্নামেন্ট সেরা হয়েছেন সিলেটের আসাদুল্লাহ আল গালিব। প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন বিসিবির টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আহমেদ সাজ্জাদুল আলম।