UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আলোচনা সভা

ঊষার আলো
অক্টোবর ২, ২০২১ ১:৫৬ অপরাহ্ণ
Link Copied!

ফুলবাড়ীগেট প্রতিনিধি : গতিসীমা মেনে চলি সড়ক দুর্ঘটনা রোধ করি এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২১ উপলক্ষে মাসব্যাপি কর্মসূচির অশংহিসেবে শনিবার সকাল ১০টায় খানজাহান আলী থানা নিরাপদ সড়ক চাই এর উদ্যোগে এক আলোচনা সভা শিরোমনিস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয় ।

নিসচার সভাপতি শেখ আব্দুস সালামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন খানজাহান আলী থানা মুক্তিযোদ্ধা কমান্ডার সম, রেজওয়ান আলী, থানা নিসচার সাধারন সম্পাদক লুৎফর রহমান লিটনের পরিচালনায় বক্তৃতা করেন মিয়া খালিদ হোসেন, মোল্লা লিমন হোসেন, শেখ ইমদাদুল ইসলাম, শেখ আলমগীর হোসেন, বাচ্চু শেখ, মুস্তাকিম বিল্লাহ, জিন্নাত সরদার, মোঃ ফারুক হোসেন, আকবর হোসেন, শেখ ইলিয়াছ হোসেন, মহিবুল্লাহ , মোঃ রিফাত , মোঃ বাহাউদ্দিন, আসাদুজ্জামান প্রমুখ ।

(ঊষার আলো-আরএম)