UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

জাপানে ৬ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে আহত ১৩

ঊষার আলো
জানুয়ারি ২৩, ২০২২ ১০:৪৮ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক: জাপানের দক্ষিণাঞ্চলে ৬ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে ১৩ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কা জনক।এছাড়া দক্ষিণাঞ্চলীয় প্রশাসিনক এলাকা ওইতা ও মিয়াজাকিতে ভূমিকম্পের কারণে পানি সরবরাহ ব্যবস্থা, সড়ক ও বেশ কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছেন দেশটির টেলিভিশন চ্যানেল এনএইচকে।

শনিবার এক বিবৃতিতে জাপানের আবহাওয়া দফতর জাপান মেটেরোলজিক্যাল এজেন্সি (জেএমএ) বলেছে, শুক্রবার দিবাগত রাত ১ টা ৮ মিনিটে দেশের সর্বদক্ষিণের দ্বীপ কিয়াউশুর উপকূলে ভূপৃষ্ঠের ৪৫ কিলোমিটার গভীরে উৎপত্তি ঘটেছে এই ভূমিকম্পের।দেশটির নিউক্লিয়ার রেগুলেশন অথরিটি জানিয়েছে, ভূমিকম্পের পর স্থানীয় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলো থেকে অস্বাভাবিকতার কোনো খবর পাওয়া যায়নি।