ঊষার আলো রিপোর্ট: খুলনার বটিয়াঘাটা উপজেলার বিরাট এলাকায় অভিযানে চালিয়ে জুয়ার আসর থেকে নগদ টাকা ও সরঞ্জামসহ তিনজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
জেলা ডিবি সূত্র জানায়, রোববার বিকেল সাড়ে ৪টার দিকে বিরাট এলাকার জনৈক মোঃ রশিদ গোলদারের বাড়ির পেছনে অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলোঃ একই এলাকার মৃত আজহার আলী তরফদারের পুত্র মোঃ মিরাজুল তরফদার (৪৮), মৃত মোহাম্মদ আলী তরফদার (৫২) ও মৃত মোঃ জাকির হোসেনের পুত্র মোঃ গোলাম মোস্তফা (৩২)। এসময় ঘটনাস্থল থেকে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ ১ হাজার ৪শ টাকা উদ্ধার করা হয়েছে। এঘটনায় বটিয়াঘাটায় একটি মামলা দায়ের করা হয়েছে।
