ঊষার আলো ডেস্ক : বাংলাদেশ আওয়ামী লীগ খুলনা জেলা শাখার বিশেষ বর্ধিত সভা আগামী ২ জুন বৃহস্পতিবার বেলা সাড়ে ১০টায় খুলনার ইউনাইটেড ক্লাবে অনুষ্ঠিত হবে।
ওই সভাকে সফল করতে জেলা আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দদের নিয়ে শনিবার (২৮ মে ) জেলার দলীয় কার্যালয়ে জেলার সভাপতি জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা শেখ হারুনুর রশিদের সভাপতিত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আলোচনায় অংশ নেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারি, এ্যাড. কাজি বাদশা মিয়া, এ্যাড. মুজিবর রহমান, এ্যাড. রবীন্দ্রনাথ মন্ডল, বিএমএ ছালাম, মোস্তফা কামাল পাশা খোকন, রফিকুর রহমান রিপন, মোঃ কামরুজ্জামান জামাল, এ্যাড. ফরিদ আহমেদ, এম এ রিয়াজ কচি, শ্রীমন্ত অধিকারি রাহুল, এ্যাড. শাহ আলম, শেখ মোঃ রকিবুল ইসলাম লাবু, কাজী শামীম আহসান, খায়রুল আলম, সায়েদুজ্জামান সম্রাট, অসিত বরন বিশ্বাস, মোসাম্মাৎ সামসুননাহার, শিউলি সরোয়ার ও মোঃ জামিল খান।
সভায়, অভ্যর্থণা উপ কমিটি, খাদ্য উপ কমিটি, দপ্তর-প্রচার-সাজসজ্জা-মঞ্চ উপ কমিটি (তিনটি উপ কমিটি) গঠন করা হয়।
