UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

জোর করেই আমার কাছ থেকে স্বাক্ষর নিয়ে গেছে : বাপ্পারাজ

ঊষার আলো
জানুয়ারি ৩০, ২০২২ ১১:২৫ পূর্বাহ্ণ
Link Copied!

বিনোদন ডেস্ক : চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে মিশা-জায়েদ পরিষদ থেকে কার্যকরী সদস্যপদে নির্বাচন করে হেরে গেছেন বাপ্পারাজ। পরাজয়ের বিষয়ে একসময়ের জনপ্রিয় এ অভিনেতার বক্তব্য, ‌‘আমি তো মাঠে খেলিই নাই, হারলেই কী, জিতলেই কী। মাঠে নেমে যদি আমি খেলতাম, তবেই না হার-জিতের কথা ছিল।’

বাপ্পারাজ বলেন, ‘আমি তো নিজ থেকে ভোটেই দাঁড়াইনি। জায়েদ খান মনোনয়ন পত্র তুলে এনে একরকম জোর করেই আমার কাছ থেকে স্বাক্ষর নিয়ে গেছে।’

তিনি বলেন, ‘আমার নির্বাচনে আগ্রহ নেই। আমি কারও কাছে ভোটও চাইনি। এমনকি আমি আমার নিজের ভোটটিও দিতে যাইনি। তবে এবার যে ১১৭ ভোট পেয়েছি, তা নিঃস্বার্থভাবেই পেয়েছি।’

ঊষার আলো-এসএ