UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

ডুমুরিয়ায় পরকীয়ায় বাধা দেওয়ায় স্বামীর মারপিটে আহত স্ত্রী

ঊষার আলো
আগস্ট ১২, ২০২১ ২:১৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : খুলনা জেলার ডুমুরিয়া উপজেলায় পরকীয়ায় বাধা দেওয়ায় স্ত্রীকে বেধড়ক মারপিটসহ মাথা ফাটিয়ে রক্তাক্ত জখম করেছে পাষন্ড স্বামী। বৃহস্পতিবার(১২ আগস্ট) সকালে উপজেলার খর্নিয়া দাসপাড়া গ্রামে এঘটনা ঘটে।

স্থানীয় জানায়, ডুমুরিয়া উপজেলার খর্নিয়া দাসপাড়া গ্রামে সুমন দাসের স্ত্রী ফুলমালা দাসীর সাথে জয়ন্ত দাসের দীর্ঘদিন যাবৎ প্রেমজ সম্পর্ক চলে আসছিলো। তারই সূত্র ধরে বৃহস্পতিবার সকালে জয়ন্ত দাস তার স্ত্রী পূর্নিমাকে বেধড়ক মারপিট করে শরীরের বিভিন্ন স্থানে কাটা ফোলা জখম করে। এরপর লোহার রড দিয়ে মাথায় আঘাত করলে রক্তাক্ত হয়ে মাটিতে লুপিয়ে পড়ে পুর্নিমা। ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে স্থানীয় ডাক্তারের কাছে নিয়ে চিকিৎসা প্রদান করা হয়।

এ বিষয়ে আহত পূর্নিমা দাস বলেন, আমার স্বামী জয়ন্ত দির্ঘদিন যাবৎ ফুলমালার সাথে অবৈধ সম্পর্ক চালিয়ে যাচ্ছে। আমি কয়েকবার বাধা দিয়ে মারপিটের স্বীকার হয়েছি।  এবিষয়ে খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান শেখ দিদারুল শালীস করেছে, কিন্তু কোন ফল পাইনি। আমি এখন আইনের আশ্রয় নেবো।

কথা হয় ফুলমালা দাসীর সাথে তিনি বলেন, সম্পর্কে আমার দেবর মানে ছোট ভাই। সেই সুবাদে আমার সাথে ফাজলামি করে অন্য কোন খারাপ কাজ আমাদের মধ্যে নেই। তবে, এলাকার একাধিক ব্যাক্তি ঘটনাটি সত্য বলে স্বীকার করেন।

খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান শেখ দিদারুল হোসেন দিদার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এর আগেও এবিষয়টি নিয়ে অনেকবার সালিশ করা হয়েছে, কিন্তু আবার সেই ঘটনা ঘটেছে। এখন আমার কিছু করার নেই।

(ঊষার আলো-আরএম)