UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

তেরখাদায় পাঁচ জুয়াড়ি আটক

ঊষার আলো
মে ২৭, ২০২১ ৯:৩০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : খুলনার তেরখাদা উপজেলার সদর ইউনিয়নের আদমপুর বলরধনা শালিকদাহ মাধ্যমিক বিদ্যালয়ের নিচতলা থেকে পাঁচ জুয়াড়িকে জুয়া খেলা অবস্থায় হাতেনাতে আটক করা হয়। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত আটককৃত পাঁচ জুয়াড়িকে সাত দিনের কারাদন্ড প্রদান করে।
জানা যায়, বুধবার (২৬ মে) বিকেলে বিদ্যালয়ের নিচতলায় জুয়া খেলার আসর বসে। খবর পেয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জুহুরুল আলমের নেতৃত্বে পুলিশ জুয়ার আসর থেকে আদমপুর এলাকার মৃত আলীম মোল্যার পুত্র ইকরামুল মোল্যা (৩০), মৃত ফজলু মোল্যার পুত্র মোঃ শাাজালাল মোল্যা (৩৫), বলরধনা এলাকার মৃত খান মুনসুর আলীর পুত্র পান্নু খান (৪২), আজিজুল উকিল এর পুত্র মানিক উকিল (২০), এমদাদ খা’র পুত্র লিটু খা (৪৫), সলেমান ফকিরের পুত্র জাহাঙ্গীর ফকির (৪০) কে জুয়া খেলার সরঞ্জামসহ আটক করে।
বৃহস্পতিবার (২৭ মে) দুপুর ১২টায় তাদেরকে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবিদা সুলতানার নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুস্মিতা সাহা মোবাইল কোর্ট পরিচালনা করে তাদের প্রত্যেককে জুয়া আইন ১৮৬৭ সালের ৪ ধারায় সাত দিনের সাজা প্রদান করে জেল হাজতে প্রেরণ করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুস্মিতা সাহা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, উপজেলার বলর্দ্ধনা এলাকায় প্রকাশ্যে জুয়া খেলা চলছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ তাদের জুয়া খেলা অবস্থায় হাতনাতে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আদালতে তারা অপরাধ স্বীকার করলে প্রত্যেককে সাত দিন করে বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়।

(ঊষার আলো-এমএনএস)