UsharAlo logo
, |

দাকোপে নিরাপদ পানি সংকট সমাধানে অ্যাডভোকেসি সভা

Mohon Chowdhury
অক্টোবর ১, ২০২৬ ১:০৬ পূর্বাহ্ণ
Link Copied!

জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় খুলনার দাকোপ উপজেলায় নিরাপদ পানির সংকট মোকাবিলায় দীর্ঘমেয়াদি ও কার্যকর উদ্যোগ গ্রহণের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

বুধবার সকালে ‘উপকূলীয় সম্প্রদায়ের স্থিতিস্থাপকতা বৃদ্ধি (ইআরসিসি-২)’ প্রকল্পের আওতায় আয়োজিত এক অ্যাডভোকেসি সভায় বক্তারা এ আহ্বান জানান। কোয়িকার অর্থায়নে এবং বেসরকারি উন্নয়ন সংস্থা জেজেএসের উদ্যোগে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মো. আব্দুল্লাহ আল মাহমুদ।

সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. আবুবক্কর সিদ্দিক। বক্তারা বলেন, লবণাক্ততা ও প্রাকৃতিক দুর্যোগের কারণে উপকূলীয় এলাকায় সুপেয় পানির সংকট দিন দিন বাড়ছে। এ সমস্যা সমাধানে বৃষ্টির পানি সংরক্ষণ, নিরাপদ পানির উৎস সম্প্রসারণ এবং সরকারি-বেসরকারি সংস্থার সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

সভায় স্থানীয় উপকারভোগীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশ নেন।

ঊআ- মোচৌ