ঊষার আলো ডেস্ক : ওয়েভ ফাউন্ডেশনের আয়োজনে দিঘলিয়া উপজেলা এডভোকেসী সদস্যদের নিয়ে মানবাধিকার গণতন্ত্র সুশাসন নারী ক্ষমতায়ন এডভোকেসী বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা মঙ্গলবার (০৫ এপ্রিল) শেষ হয়েছে।
সমাপনী দিন বিকেলে উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল আলম। সার্বিক সহযোগিতায় ছিলেন ওয়েভ ফাউন্ডেশনের বিভাগীয় সহকারি সমন্বয়কারী মোঃ রিয়াজ মোর্শেদ।
প্রশিক্ষক হিসেবে ছিলেন সমাজ সেবা কর্মকর্তা, সহকারি প্রোগ্রাম অফিসার,মহিলা বিষয়ক কর্মকর্তা, তথ্য বিষয়ক কর্মকর্তা। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ প্রকল্পের আওতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
