ঊষার আলো ডেস্ক : দিঘলিয়ায় গাজীরহাটের শ্রীমদ স্বামী গোবিন্দ গোস্বামীর আশ্রমে ১১৮ তম বাৎসরিক বাসন্তী পূজার অষ্টমী তিথিতে অন্নপূর্ণা পূজা উপলক্ষে মহামেলা ও মহোৎসব অনুষ্ঠিত হয়েছে। হিন্দু ধর্মাবলম্বীদের এই মহামিলন মেলায় হাজার হাজার ভক্তের আগমন ঘটে। এবং স্বতঃস্ফূর্তভাবে সকলেই তাদের ধর্মীয় রীতি নীতি মেনে আচার অনুষ্ঠান পালন করেন।
অনুষ্ঠান প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, খুলনা জেলা আওয়ামী লীগের সদস্য অসিত বরণ বিশ্বাস। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আলী রেজা বাঁচা, গাজিরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিষ্ণু পদ সরদার, দিঘলিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাত, আব্দুল্লাহ আল নোমান, বিশ্বজিৎ কুমার মন্ডল, চিত্ত কুমার, দিলিপ দাশ, রতন মিত্র, শ্যামল রায়, নেরন বিশ্বাস, উজ্জ্বল শেখ, দিপক বিশ্বাস, গোলাল কুমার, ভবেশ অধিকারী, প্রিন্স রায়, হাসিবুল, সুমন, রাতুল, ফাহিম, নেয়ামুল, ইমাম, মিসকাত, সবুজ, জনি মোল্লা প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ ক্ষমতায় আছে বলেই সকল ধর্মের মানুষ স্বতঃস্ফূর্তভাবে নিজ নিজ ধর্ম পালন করতে পারেন। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে একটি কুচক্রী মহল সাম্প্রদায়িক বিশৃঙ্খলা সৃষ্টি চেষ্টা করছে। যা মাননীয় প্রধানমন্ত্রী সুদক্ষ নেতৃত্বে কঠোর হস্তে দমন করছেন। তাই সকলের প্রতি উদাত্ত আহ্বান আগামী নির্বাচনে বাংলাদেশে আওয়ামী লীগকে আবারো বিজয়ী করে সাম্প্রদায়িক বিষবৃক্ষ উপড়ে ফেলতে হবে।
