UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

দুই লাখের ঊর্ধ্বে সঞ্চয়পত্র কিনতে টিআইএন বাধ্যতামূলক

ঊষার আলো
জুন ৩, ২০২১ ৪:৪৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : সংসদে ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন শুরু করছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বৃহস্পতিবার দুপুর ৩টায় বাজেট বক্তৃতার মাধ্যমে প্রস্তাবিত ছয় লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার বাজেট উপস্থাপন শুরু করেন তিনি।

প্রস্তাবিত বাজেটে ২ লাখ টাকার ঊর্ধ্বে সঞ্চয়পত্র কিনতে এবং পোস্টাল সেভিংস অ্যাকাউন্ট খুলতে টিআইএন গ্রহণের বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে।

প্রস্তাবিত বাজেটে ব্যয় ধরা হয়েছে ছয় লাখ তিন হাজার ৬৮১ কোটি টাকা। বাজেটে পরিচালনসহ অন্যান্য খাতে মোট বরাদ্দ রাখা হয়েছে তিন লাখ ৭৮ হাজার ৩৫৭ কোটি টাকা। বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দ ধরা হয়েছে দুই লাখ ২৫ হাজার ৩২৪ কোটি টাকা।

আজ(বৃহস্পতিবার) বিকাল ৩টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় সংসদে এ বাজেট উপস্থাপন করছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

এবারের বাজেটের আকার প্রস্তাব করা হয়েছে চয় লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকা। এর মধ্যে ঘাটতি রয়েছে দুই লাখ ১৪ হাজার ৬৮১ কোটি টাকা।