UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

দুর্গাপুরে ৮ ফুট লম্বা অজগর উদ্ধার

ঊষার আলো
মে ২৫, ২০২১ ৯:৫৬ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : নেত্রকোনার দুর্গাপুর থেকে স্থানীয় প্রশাসন একটি অজগর সাপ উদ্ধার করেছে। ২৪ মে সোমবার বিকেলে সাপটিকে অবমুক্ত করা হয়েছে।
এর আগে ২১ মে শুক্রবার রাতে উপজেলার নলুয়া পাড়া বিজিবি ক্যাম্পের পাশ থেকে সাপটিকে আটক করে স্থানীয় যুবক আমির খান।
সেভ দ্যা অ্যানিম্যাল অব সুসং টিমের কাছে খবর পৌঁছে গেলে তারা দ্রুত প্রশাসনকে অবহিত করে। গোপন সংবাদের খবর পেয়ে সহকারী ভূমি কমিশনার (এসিল্যান্ড) রয়েল সাংমার নেতৃত্বে সাপটি উদ্ধার করে প্রশাসন।
পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব উল আহসানের সঙ্গে পরামর্শ করে ড্রামে করে উপজেলা চত্বরে নিয়ে আসা হয়।
সাপটিকে দুদিন ধরে ঘরের ভেতর আটকে রাখায় এবং খাবার না দেওয়ায় সেটি অসুস্থ হয়ে পড়ে। উদ্ধারের পর সাপটিকে প্রাথমিক চিকিৎসা দেন উপজেলা প্রাণী সম্পদ বিভাগের ভ্যাটেনারি সার্জন ডাক্তার মাহবুবুর রহমান। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা বন বিভাগের কাছে হস্তান্তর করার পর তারা এটিকে অবমুক্ত করেন।
সাপটি ১৩ থেকে ১৪ কেজি ওজনের হবে বলে ধারণা করা যাচ্ছে। ৭ থেকে ৮ ফুট লম্বায় অজগর সাপটি হয়তো গরমে পাহাড়ের নিচে চলে আসছিল বলে জানান সেভ দ্যা অ্যানিম্যাল টিমের সভাপতি রিফাত আহমেদ।

(ঊষার আলো- এম.এইচ)