UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

দুর্যোগ মোকাবেলায় সরকারের সক্ষমতা বেড়েছে : এমপি বাবু

koushikkln
মার্চ ১০, ২০২২ ১০:২০ অপরাহ্ণ
Link Copied!

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনা-৬ সংসদ সদস্য  আক্তারুজ্জামান বাবু বলেছেন, দুর্যোগ মোকাবেলায় সরকার সক্ষমতা অর্জন করায় যে কোন দুর্যোগে ক্ষয়ক্ষতির পরিমাণ কমে এসেছে। তিনি বলেন, একটা সময় ছিল যখন দুর্যোগ মোকাবেলায় তেমন কোন প্রস্তুতি ছিল না। অবকাঠামোগতও সমস্যা ছিল নানা রকম। বর্তমান সরকার দুর্যোগ মোকাবেলায় পর্যাপ্ত সাইক্লোন শেল্টার নির্মাণ সহ নানা মূখী পদক্ষেপ গ্রহণ করায় এখনকার দুর্যোগে প্রাণহানি নেই বললেই চলে। এমপি বাবু বলেন, দুর্যোগে, দুঃসময়ে, দুর্দিনে মানুষের পাশে থাকার নাম রাজনীতি। দলমত নির্বিশেষে মানুষের সেবা করতে হবে। দুর্যোগ প্রস্তুতি কর্মসূচি সিপিপি সদস্যরা দুর্যোগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে উল্লেখ করে এমপি বাবু বলেন, সিপিপি’কে অনেক বেশি সুশৃংখল এবং মানবিক দৃষ্টিভঙ্গী নিয়ে বিপদের সময় মানুষের পাশে দাড়াতে হবে। ফনি, বুলবুল, আম্পানসহ বিগত কয়েকটি দুর্যোগে পাশে থাকায় মানুষের কোন দুর্ভোগ হয়নি এবং ভবিষ্যতেও এভাবেই নির্বাচনী এলাকার মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন এমপি বাবু।

তিনি বৃহস্পতিবার (১০ মার্চ) সকালে পাইকগাছা উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ দপ্তর কর্তৃক আয়োজিত জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস। বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, রেড ক্রিসেন্ট সোসাইটির স্থানীয় পরিচালক মুনির চৌধুরী, ইউপি চেয়ারম্যান আলহাজ¦ আবুল কালাম আজাদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান, সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম, প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দীন আহম্মেদ, জেলা যুবলীগনেতা শামীম সরকার, যুবলীগনেতা এসএম রেজাউল হক, এমএম আজিজুল হাকিম, সুশীলন প্রতিনিধি আরিফুন্নেছা শিলা, সিপিপি সদস্য এসএম কবির হোসেন, জুলি শেখ।