UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

দেশে করোনায় আরও মৃত্যু ৫৪, আক্রান্ত ৩,৮৮৩

ঊষার আলো
জুন ১৮, ২০২১ ৭:৩৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : দেশে করোনায় আরও ৫৪ জনের মৃত‌্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ৩৯৯ জনে।নতুন করে আরও তিন হাজার ৮৮৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন আট লাখ ৪৪ হাজার ৯৭০ জন। শুক্রবার (১৮ জুন) স্বাস্থ‌্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ‌্য জানানো হয়েছে। এদিনে, সুস্থ হয়েছেন এক হাজার ৯৫৫ জন। এ নিয়ে সুস্থতার সংখা দাড়িয়েছে ৭ লাখ ৭৮ হাজার ৪২১ জনে। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ১৮.৫৯ শতাংশ। এখন পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৩.৪৪ শতাংশ। সুস্থতার হার ৯২.১২ শতাংশ। মৃত‌্যুর হার ১.৫৯ শতাংশ।

(ঊষার আলো-আরএম)