UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

দেশে নৌযান চলাচল বন্ধের ঘোষণা

ঊষার আলো
মে ২৫, ২০২১ ৫:৩৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : ঘুর্ণিঝড় ইয়াসের কারণে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত দেশে সকল প্রকার নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছেন বিআইডব্লিউটিএ। মঙ্গলবার (২৫ মে) সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে বিআইডব্লিউটিএ।  আজ (মঙ্গলবার) আবহাওয়া অফিস জানিয়েছে ঘণ্টায় ২১ কিলোমিটার গতি নিয়ে উপকূলের দিকে এগোচ্ছে ঘূর্ণিঝড় ইয়াস। বিকেলের মধ্যে সুপার সাইক্লোনে পরিণত হতে পারে এটি। ওই সময় বাতাসের গতি ঘণ্টায় ১৬৫ থেকে ১৯০ কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে। ঘূর্ণিঝড় ‘ইয়াস’ উপকূল থেকে আর মাত্র ৪৫০ কিলোমিটার দূরে অবস্থান করছে।

ঘূর্ণিঝড়টি যদি গতিপথ পরিবর্তন না করে তবে বাংলাদেশ উপকূলে প্রবেশের আশঙ্কা নেই। এটি আরও ঘনীভূত হয়ে উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে বুধবার ভোর নাগাদ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে পৌঁছাতে পারে। এরপর ওইদিনই ভারতের পশ্চিমবঙ্গ ও উড়িষ্যা উপকূলে এটি আঘাত হানতে পারে।

তবে অপরদিকে, ঝড়টির প্রভাবে দেশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় জেলাগুলোতে ঝড়ো বাতাস বয়ে যাচ্ছে। খুলনা, সাতক্ষীরা, পটুয়াখালী ও নোয়াখালী এলাকার নিচু এলাকা ও চরাঞ্চলগুলোতে জোয়ারের পানি প্রবেশ করেছে। অনেক জায়গায় বেড়িবাঁধ টপকে ওই পানি প্রবেশ করছে। এরই মধ্যে সুন্দরবনের দুবলার চরসহ জেলে পল্লিগুলোর বেশির ভাগ এলাকা ডুবে গেছে|

(ঊষার আলো-আরএম)