UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

দৌলতপুরে ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক

ঊষার আলো
মে ৩০, ২০২১ ১০:২২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : নগরীর দৌলতপুরস্থ মহেশ্বরপাশা আদর্শ সরকারী প্রাঃ বিদ্যালয়ে মেইনগেট সম্মুখ পাকাঁ রাস্তার ওপর থেকে শনিবার (২৯ মে) রাত সাড়ে ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে ১৫পিস ইয়াবাসহ এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করে দৌলতপুর থানা পুলিশ।
পুলিশ জানায়, মহেশ্বরপাশা আদর্শ সরকারি প্রাঃ বিদ্যালয়ে মেইনগেট সম্মুখ পাকাঁ রাস্তার ওপর অবস্থান করাকালীন সময়ে মহেশ্বরপাশা কালীবাড়ী দে পাড়ার বাসিন্দা মোঃ ফারুক আহম্মেদের পুত্র মোঃ মেহেদী হাসান রকি ডেভিড (৩৬) কে ১৫পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। এ ব্যাপারে এসআই মোঃ মেহেদী হাসান বাদী হয়ে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করেন।

(ঊষার আলো-এমএনএস)