UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

দৌলতপুরে ৩শ’ পিস ইয়াবাসহ যুবক আটক

ঊষার আলো
জুন ৪, ২০২১ ১০:৫৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : নগরীর দৌলতপুর থানাধীন বনানী স্টেশন রোড লেক ভিউ রেস্টুডেন্টের সামনের পাঁকা রাস্তার উপর হতে শুক্রবার (৪ জুন) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুর থানা পুলিশের বিশেষ টিমের সদস্য এসআই আলিমুজ্জামান, এসআই দোলা দে, এসআই সাইফুর রহমান, এএসআই আলিম, উদ্ধব দাস, রফিকুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে ৩শ’ পিস ইয়াবাসহ এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বনানী স্টেশন রোড লেক ভিউ রেস্টুডেন্টের সামনের পাঁকা রাস্তার উপর অবস্থান করাকালীন সময়ে খালিশপুর থানাধীন পিপলস্ মিল কোলনীর বাসিন্দা মৃতঃ মোজাম্মেল শিকদারের ছেলে মোঃ আজিম শিকদার (৩৫) কে ৩শ’ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। এ ব্যাপারে রাতে এসআই আলিমুজ্জামান বাদী হয়ে দৌলতপুর থানায় মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করেন।

(ঊষার আলো-এমএনএস)