ঊষার আলো প্রতিবেদক : নগরীর পাবলা কেশবলাল রোডের বাসিন্দা. মো অহিদুল ইসলাম গত ২০ এপ্রিল একটি নির্ধারিত নম্বরের বিপরীতে ভুলক্রমে অন্য একটি নম্বরে ত্রিশ হাজার টাকা বিকাশ করেন। ভুল নম্বরে টাকা যাওয়ার পর তিনি উক্ত গ্রাহককে টাকাটি ফেরৎ দেওয়ার কথা বললে, তিনি সকালে ফেরৎ দেবেন বলে বাদীকে আশ্বাস প্রদান করে সকাল নাগাদ উক্ত টাকা তুলে ফেলেন।
ভিকটিক বিকাশ কল সেন্টারে ফোন দিয়ে জানতে পারেন ওই টাকা তুলে নেওয়া হয়েছে। এমতাবস্থায় তিনি দৌলতপুর থানা পুলিশের সরনাপন্ন হলে সংশ্লিষ্ট থানায় একটি ডিজি করেন। (নং- ১২৬৬)।
তদন্তকারী কর্মকর্তা এসআই লুৎফুল হায়দার মোবাইল প্রক্রিয়া ব্যবহার করে বাদীর করা অভিযোগের ভিত্তিতে ত্রিশ হাজার টাকা উদ্ধার করে আজ শুক্রবার (২৯ এপ্রিল) রাতে ভিকটিমের নিকট হস্তান্তর করেন। ভিকটিমের নিকট উদ্ধারকৃত টাকা প্রদান করেন দৌলতপুর থানা ওসি (তদন্ত) আশীষ কুমার মৈত্রী, এস.আই লুৎফুল হায়দার, এএসআই কামলা সহ অন্যান্য কর্মকর্তা বৃন্দ।
