ঊষার আলো প্রতিবেদক : কেএমপি’র গোয়েন্দা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৪৪ বোতল ফেন্সিডিলসহ দুই বিক্রেতা গ্রেফতার হয়েছে। বুধবার দিবাগত রাতে দৌলতপুর মহাসিন মোড়ে এ অভিযান চালানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, শার্শা সুবর্ণখালী এলাকার আব্দুল মজিদের ছেলে মোঃ ফারুক হোসাইন(৩৩) এবং বেনাপোল পোর্ট থানাধীন দক্ষিণ বারপোতা বাজার এলাকার মৃত: মোহাম্মাদ আলীর ছেলে মোঃ নূর হোসেন ওরফে সুজন(২৭)।
কেএমপির সূত্র জানায়, বুধবার দিবাগত রাতে দৌলতপুর থানাধীন যশোর রোডস্থ মহাসিন মোড় ঔষধ বিতানের সামনে থেকে মোঃ ফারুক হোসাইন(৩৩) ও মোঃ নূর হোসেন ওরফে সুজন(২৭) কে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৪৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় এদের বিরুদ্ধে দৌলতপুর থানায় মাদক আইনে মামলা দায়ের হয়েছে।
(ঊষার আলো-আরএম)
