UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

দৌলতপুর থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটি গঠন

ঊষার আলো
মে ২০, ২০২১ ১০:৫২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম একরামুল হক হেলাল ও সাঃ সম্পাদক ফারুক হিল্টন এর স্বাক্ষরিত এক দলীয় বিজ্ঞপ্তিতে নগরীর দৌলতপুর থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির অনুমোদন দিয়েছে। ৩১ সদস্য বিশিষ্ট গঠিত কমিটিতে মহিদুল ইসলামকে আহবায়ক ও সদস্য সচিব মোঃ আলামিন সরদার রতন সহ যুগ্ন-সম্পাদক এম এম শফি, শেখ অহিদুজ্জামান রনি, মোঃ কাওসার হোসেন, বাহারুল ইসলাম, সাজ্জাদ হোসেন, শাজাহান বাদশা, মোঃ বাবুল সরদার, আহাদুল ইসলাম, মোঃ মানিক সরদার, সদস্য হিসাবে হাবিবুর রহমান, মোঃ রুমি মুন্সি, মাহাবুবুল ইসলাম জনি, মোঃ সেলিম মল্লিক, মফিজুল ইসলাম, খলিলুর রহমান, মোঃ আরমান মোল্লা, নজরুল ইসলাম বাচ্চু, মোঃ সোহেল হোসেন, মোঃ রফিকুল, বেল্লাল হোসেন রাজা, মোঃ ফারুক হোসেন, আবু হানিফা, সুমন খান, মোঃ নাইম, মোঃ রফিক শেখ , দীপঙ্কর কর্মকার, জুনায়েদ শামীম, বিশ্বজিৎ সেনসহ মোঃ আমিরুল ইসলামকে মনোনিত করে কমিটি গঠন করা হয়েছে। নব-গঠিত এ আহবায়ক কমিটিকে উষ্ণ অভিনন্দন জানিয়েছে থানা বিএনপি’র নেতৃবৃন্দ।

(ঊষার আলো-এমএনএস)