দৌলতপুর (খুলনা) প্রতিনিধি : খুলনা মটর শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং-১১১৪) এর উদ্যোগে রোববার (২৫ এপ্রিল) বেলা ১১টায় শাখা কার্যালয়ে দেশের করোনা মহামারীর সংকটময় মূহুর্তে লকডাউনের কারণে যানবহন বন্ধ থাকার দরুন ইউনিয়নের সদস্যদের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়। দৌলতপুর শাখার সাঃ সম্পাদক শেখ শওকাত হোসেনের সভাপতিত্বে ত্রান বিতরণ কালে উপস্থিত ছিলেন, খুলনা মটর শ্রমিক ইউনিয়ন এর সভাপতি নুরুল ইসলাম বেবি, সহ- সভাপতি আয়নাল হোসেন, সাঃ সম্পাদক মোঃ জাকির হোসেন বিপ্লব, মীর মোতালেব, কুট্টি, জাকির, নয়ন, সরো, নিজাম। এ সময় আরো উপস্থিত ছিলেন, দৌলতপুর শাখার সহ-সাঃ সম্পাদক বাদশা মিয়া, মোরশেদ মোড়ল, সাংগঠনিক সম্পাদক সুনীল দাস, আল মামুন ড্রাইভার, কোষাধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন বন্দ, সালাম উদ্দিন, জাবেদ ড্রাইভার, সুশীল দাস, ইমন খান, সুমন খান, সাজু দাস, হৃদয়, উজ্বল সরদার, হালিম, কিবরিয়াসহ সংগঠনের নেতৃবৃন্দ। উক্ত তিনশতাধীক শ্রমিকদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
অপর দিকে, অনুরূপ খুলনা মটর শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং-১১১৪) এর নতুন রাস্তা মোড় শাখার উদ্যোগে একই দিনে দুপুর ১২টায় ত্রাণ বিতরণের উদ্বোধন করেন খুলনা মটর শ্রমিক ইউনিয়নের সাঃ সম্পাদক জাকির হোসেন বিপ্লব। এ সময় উপস্থিত ছিলেন ৬নং ওয়ার্ড আ’লীগ সভাপতি তরফদার মনিরুল ইসলাম, সাঃ সম্পাদক জাফর ইকবাল মিলন, উক্ত শাখার সভাপতি বাপ্পু ঢালী, সাঃ সম্পাদক এস.এম লালন, আলমগীর, মোশারেফ, কাজী আলমগীর,রানা, কামরুল, টুকু, বারেক, সালাম, পটলসহ সংগঠনের নেতৃবৃন্দ। উক্ত ৩শ’ শ্রমিকদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
(ঊষার আলো-এমএনএস)
