UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

দ্বিতীয় ওয়ানডেতে ঘুরে দাঁড়াতে চায় কুশল পেরেরা বাহিনী

ঊষার আলো
মে ২৫, ২০২১ ১২:৪২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হচ্ছে স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী শ্রীলঙ্কা। আজ ২৫ মে মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময়ে দুপুর ১টায় ম্যাচটি শুরু হবে।
ইতোমধ্যে প্রথম ওয়ানডেতে ৩৩ রানে জিতে ৩ ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে টাইগাররা। আজকের ম্যাচে জয় পেলেই সিরিজ নিশ্চিত তামিম বাহিনীর।
অন্যদিকে, সিরিজে টিকে থাকতে হলে আজকের ম্যাচে জয়ের বিকল্প নেই লঙ্কানদের। এ ম্যাচে ঘুরে দাঁড়াতে চায় কুশল পেরেরা বাহিনী। গত ম্যাচের ভুল শুধরে এই ম্যাচে ব্যাটিংয়ে বেশি দায়িত্ব নিবে লঙ্কানরা- এমনটাই বিশ্বাস সফরকারী অধিনায়কের।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ:
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহীম (উইকেটরক্ষক), মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান/শরিফুল ইসলাম।
শ্রীলঙ্কার সম্ভাব্য একাদশ:
কুশল পেরেরা (অধিনায়ক), ধানুশকা গুনাথিলাকা, পাথুম নিশাঙ্কা, নিরোশান ডিকওয়েলা, কুশল মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা, দাসুন শানাকা, আশেন বান্দারা, ওয়ানিন্দু হাসারঙ্গা, লাকসান সান্দাকান, ইসুরু উদানা ও দুশমান্থ চামিরা।

(ঊষার আলো- এম.এইচ)