UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

দ্বিতীয় দফায় ১৩ জুন চীন থেকে আসবে আরও ৬ লাখ টিকা

ঊষার আলো
জুন ৫, ২০২১ ১:৪৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : বাংলাদেশকে দ্বিতীয় দফায় আরও ৬ লাখ টিকা উপহার দিচ্ছে চীন। আগামী ১৩ জুন উপহারের এ টিকা ঢাকায় আসবে।
আজ ৫ জুন শনিবার ঢাকার চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন হুয়ালং ইয়ান এ তথ্য জানিয়েছে।
তিনি বলেন, আগামী ১৩ জুন বাংলাদেশে আরও ৬ লাখ ডোজ টিকা দেয়ার প্রস্তুতি নিয়েছে চীন সরকার।
চীনা দূতাবাস সূত্রে জানা যায়, করোনাভাইরাস মহামারির পরিপ্রেক্ষিতে বাংলাদেশের পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে চীন। বাংলাদেশ করোনার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে।
ফলে বন্ধু দেশ হিসেবে বাংলাদেশের জনগণের পাশে দাঁড়িয়েছেন চীন। সে কারণে প্রথম দফায় ৫ লাখ ডোজ টিকা উপহার দেয়ার পর আরও ৬ লাখ টিকা উপহার দিচ্ছে দেশটি।
এর আগে গত ১২ মে চীন বাংলাদেশকে সিনোফার্মের ৫ লাখ ডোজ টিকা উপহার দিয়েছে।

(ঊষার আলো- এম.এইচ)