UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

নগরীতে ইজিবাইকের ব্যাটারিসহ দুই চোর গ্রেফতার

ঊষার আলো
মে ২৯, ২০২১ ৫:৫৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : নগরীর হরিণটানা থানা এলাকায় অভিযান চালিয়ে ইজিবাইকের ব্যাটারি ও চুরির কাজে ব্যবহৃত সিএনজি গাড়ি উদ্ধারসহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন,  দৌলতপুর পাবলা এলাকার নজরুল শেখেরে ছেলে জাহিদ শেখ(২২) এবং পাবলা কারিকরপাড়া এলাকার বাবুল বিশ্বাসের ছেলে ইমন বিশ্বাস(২০)।

শনিবার(২৯ মে)কেএমপির সূত্র জানায়,  ২৮মে বিকেল সাড়ে ৫টায় হরিণটানা ঘোলা গ্রামস্থ বশির সাহেবের মুরগির ফার্মের সামনে ইজিবাইকের ব্যাটারি সিএনজি গাড়িতে করে চুরি করে নিয়ে যাচ্ছিলো। এসময় বাদী জামাল শেখের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে জাহিদ ও ইমনকে গ্রেফতার করে পুলিশ। সেই সাথে ইজিবাইকের ব্যাটারি ও চুরির কাজে ব্যবহৃত সিএনজি গাড়ি উদ্ধার করা হয়। এ ঘটনায় হরিণটানা থানায় মামলা দায়ের করা হয় যার নং-১৪।

(ঊষার আলো-আরএম)