UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

নগরীতে বেলজিয়ান বিয়ার ও বিদেশী মদসহ এক যুবক গ্রেফতার

ঊষার আলো
জুন ৩, ২০২১ ৫:২৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : খুলনা থানা এলাকায় অভিযান চালিয়ে ২৮৮ ক্যান বেলজিয়ান বিয়ার ও ১০ বোতল বিদেশী মদসহ এক যুবককে গ্রেফতার করেছে  নগর ডিবি পুলিশ।

বৃহস্পতিবার(৩জুন) কেএমপির সূত্র জানায়, ২ জুন রাত সাড়ে ১১টায় খুলনা থানাধীন বাবুখান রোডস্থ আলমগীরের ৪র্থ তলা বাড়ীর ৩য় তলায় অভিযান পরিচালনা করেন খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম। এসময় মোঃ শহিদুল ফকির (৩৩) নামে একজনকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ২৮৮ ক্যান বেলজিয়ান বিয়ার ও ১০ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়। আটক শহীদুল বাবু খান রোডস্থ আইডিয়াল পল্লী এলাকার আয়নাল হক ফকিরের ছেলে। এ ঘটনায় তার বিরুদ্ধে খুলনা থানায় বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ এর ২৫/বি ধারায় মামলা দায়ের করা হয়েছে।