UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

নগরীতে মাদকসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঊষার আলো
মে ২৮, ২০২১ ৬:৪০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলাে রিপোর্ট : কেএমপির মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ২০ পিস ইয়াবা এবং ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো, সোনাডাঙ্গা থানার পল্লী মঙ্গল স্কুলের পিছনে মোহাম্মদ খাঁ এর ভাড়াটিয়া মোশারেফ হোসেনের ছেলে রবিউল ইসলাম অপু ওরফে সোনা (২৫), একই থানার শতরুপার মোড়ের জামালের ভাড়াটিয়া মোঃ সাহেব আলী শেখ এর ছেলে মোঃ জাহাঙ্গীর শেখ(৩০), দিঘলিয়ার সেনহাটি গ্রামের মোঃ শাহাজাহান মল্লিকের ছেলে আশরাফুল মল্লিক(৩০), খালিশপুর থানার তৈয়বা কলোনীর আবু’র ভাড়াটিয়া মৃত: রফিকুল ইসলামের ছেলে মোঃ মনিরুল ইসলাম(২২), ও বটিয়াঘাটা ৩৬৮নং দারোগার ভিটার মোঃ আলী ইকবালের স্ত্রী মোসাঃ রোজিনা বেগম ওরফে ময়না(৩৪)। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৫টি মাদক মামলা রুজু করা হয়েছে।

(ঊষার আলো-এমএনএস)