UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

নগরীতে মাদক বিরোধী অভিযানে ২ বিক্রেতা গ্রেফতার

pial
এপ্রিল ৩০, ২০২২ ৪:৫০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : নগরীতে কেএমপি’র গোয়েন্দা পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদকসহ ২ বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ২ কেজি গাঁজা এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ০১ টি মোটর সাইকেলসহ গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হচ্ছেন, কয়রার আমাদী ০২ নং ওয়ার্ড এলাকার মোঃ জুলফিকার মোড়ল(৩৫) এবং কয়রার উলা এলাকার মোহাম্মদ গাজী(৩৫)।

তাদেরকে খুলনা মহানগরীর হরিণটানা থানাধীন কৈয়াবাজার চার রাস্তার মোড়, খুলনা টু সাতক্ষীরা গামী মহাসড়কের ডান পাশে মিথিলা ষ্টোর নামক দোকান ঘরের সামনে পাঁকা রাস্তার উপর হতে গ্রেফতার করা হয়েছে। আর এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ০১ টি মাদক মামলা রুজু করা হয়েছে।

(ঊষার আলো-এফএসপি)