UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

নগরীতে মাদক বিরোধী অভিযানে ৩ জন গ্রেফতার

pial
মে ২৮, ২০২২ ৪:২২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : নগরীতে কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৩ বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১৮০ গ্রাম গাঁজা আলামত হিসাবে উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হচ্ছেন, সোনাডাঙ্গার বসুপাড়া কবরখানা এলাকার মোঃ মিরাজ(২৪), হরিণটানা জয়খালী এলাকার মোঃ গফুর সরদার(৪০) এবং দিঘলিয়ার বারাকপুর নিকারীপাড়া এলাকার মোঃ ইমন মোড়ল(১৯)।

এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ০৩ টি মামলা রুজু করা হয়েছে।

(ঊষার আলো-এফএসপি)