UsharAlo logo
, |

নগরীতে মাদক বিরোধী অভিযানে ৭ বিক্রেতা গ্রেফতার

ঊষার আলো
অক্টোবর ২৮, ২০২১ ৪:২৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদন : নগরীতে কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৭ বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৪৬০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হচ্ছেন, হরিণটানা থানার মোঃ জিয়াউর রহমান(২৯), হরিণটানা থানার মোঃ হাসিবুল হাসান(২৫), বেনাপোলের মোঃ আলমগীর হোসেন(৩৫), খালিশপুর হাউজিং বাজারের মোঃ ওয়হিদ হোসেন(৩০), খালিশপুর হাউজিং এস্টেটের মোঃ রানা(২৮), খালিশপুর থানার বড় বয়রা এলাকার মোঃ সোহেল হোসেন সাগর(৪০) ও হরিণটানা থানার মোছাঃ সেতু খাতুন(২১)।
তাদেরকে খুলনা মহানগরীর বিভিন্ন থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। আর এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ০৫ টি মাদক মামলা রুজু করা হয়েছে।

(ঊষার আলো-এফএসপি)