UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

নগরীতে মাদক বিরোধী অভিযানে ২ বিক্রেতা গ্রেফতার

pial
জুন ১৮, ২০২২ ৪:১৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : নগরীতে কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ২ বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৪৪ বোতল ফেন্সিডিল এবং ৫০০ গ্রাম গাঁজা আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হচ্ছেন, জীবননগরের মোক্তারপুর পূর্বপাড়া এলাকার আনোয়ার হোসেন(৫০), এবং ঝালকাঠির ঝালকাঠি কলেজ মোড় খান বাড়ী এলাকার মোঃ নিলয় ইসলাম(১৯)। তাদেরকে খুলনা মহানগরীর হরিণটানা ও দৌলতপুর থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে।

এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ০২ টি মাদক মামলা রুজু করা হয়েছে।

(ঊষার আলো-এফএসপি)