UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

নগরীতে মাদক বিরোধী অভিযানে বিক্রেতা গ্রেফতার

pial
জুন ২২, ২০২২ ৩:৫২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : নগরীতে কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ এক বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃত হচ্ছেন, দৌলতপুরের পাবলা কেশবলাল রোড এলাকার রানা গাজী(২৮)। তাকে দৌলতপুর থানা পুলিশের একটি বিশেষ টিম কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উক্ত থানাধীন পাবলা কেশবলাল রোড বাইলেন গলির মাথায় পাঁকা রাস্তার উপর হতে গ্রেফতার করে।

এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ০১ টি মাদক মামলা রুজু করা হয়েছে।

(ঊষার আলো-এফএসপি)