ঊষার আলো ডেস্ক : নগরীতে কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৪ বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা এবং ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃত হচ্ছেন, অভয়নগরের গাজীপুর মধ্যপাড়া এলাকার মনজিলা বেগম(৬৪), খুলনার দোলখোলা এলাকার মোঃ সোহরাব সরদার(৪৫), আড়ংঘাটার গাইকুড় ঝাউতলা এলাকার মোঃ শাওন গাজী(১৯) এবং দৌলতপুরের দেয়ানা হাসপাতাল মোড় এলাকার মোঃ জাহাঙ্গীর(৪৮)। তাদেরকে মহানগরীর বিভিন্ন থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে।
এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ০৩ টি মামলা রুজু করা হয়েছে।
(ঊষার আলো-এফএসপি)
