UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

নগরীতে মাদক বিরোধী অভিযানে ৩ জন গ্রেফতার

pial
জুলাই ১৮, ২০২২ ৫:০৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : নগরীতে কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৩ বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৪৩ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১০ বোতল ফেন্সিডিল আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃত হচ্ছেন, সোনাডাঙ্গা মডেলের শেরে বাংলা নগর আবাসিক এলাকার সামিয়া মল্লিক(১৯), লবণচরার মদিনাবাদ নেহার উদ্দিন সড়ক এলাকার উজ্জল সরকার(৩৮) এবং জীবননগরের খয়েরহুদা মোল্লাপাড়া এলাকার মোঃ ওহিদুল ইসলাম@খোকা(৪০)। তাদেরকে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা মডেল ও খানজাহান আলী থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে।

এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ০৩ টি মামলা রুজু করা হয়েছে।

(ঊষার আলো-এফএসপি)