UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

নগরীতে মাদক বিরোধী অভিযানে ৩ বিক্রেতা গ্রেফতার

pial
সেপ্টেম্বর ১৮, ২০২২ ৩:৪৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : নগরীতে কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৩ বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদেরর কাছ থেকে ০১ কেজি ৩০০ গ্রাম গাঁজা আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হচ্ছেন, পিরোজপুর সদরের ১০১ পুরাতন পোদ্দার বাড়ি মধ্য রাস্তা এলাকার মোঃ মিঠু সরদার (৪১), পিরোজপুর সদরের ভাইজরা উত্তরপাড়া এলাকার মোঃ আলমগীর হোসেন(৩৫) এবং ডুমুরিয়ার মিকশিমিল গাজী পাড়া এলাকার মোঃ কালাম সর্দার(৫৮)। তাদেরকে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা মডেল ও আড়ংঘাটা থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে

এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ০২ টি মাদক মামলা রুজু করা হয়েছে।

(ঊষার আলো-এফএসপি)