ঊষার আলো প্রতিবেদক : নগরীর খুলনা-যশোর মহাসড়কে মানিকতলা মোড়স্থ মহেশ্বরপাশা খাদ্য গুদামের (সিএসডি) রেলক্রসিংয়ের উত্তর-পশ্চিমপাশের বাসিন্দা মোঃ হারুন ফারাজীর টিনসেডের ঘরে শনিবার (২৯ মে) দুপুর ২টার দিকে ভয়াবহ অগ্নিকাডের ঘটনা ঘটে।
হারুন জানান, এ ঘটনায় স্থানীয় লোকেরা ছুটে এসে আগুন নেভাতে চেষ্টা চালায় কিন্তু আগুনের ভয়ংকর অবস্থা দেখে কে বা কারা দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেয়। ২৫ লক্ষ টাকার মালামালের ক্ষয়ক্ষতি হয়েছে। এ বিষয়ে দৌলতপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের অফিসার ইনচার্জ মোঃ কায়মুজ্জামান জানান, শনিবার (২৯ মে) দুপুর ২ টা ১০ মিনিটে ৯৯৯ কলের মাধ্যমে আমি আগুনের ঘটনা স্থলের ব্যাপারে জানতে পারি এবং দ্রুত ঘটনাস্থলে পৌচ্ছায়। আমিসহ ফায়ার ফাইটারদের সমন্বয়ে ২ টি ইউনিট অগ্নি নির্বাপনের কাজ শুরু করি। দীর্ঘ আধা ঘন্টা পর প্রচেষ্ঠার পর আগুন সম্পূর্ন নিয়ন্ত্রনে আসে।
তিনি আরও জানান, বসতবাড়ীর পাশের দার্হ্য পদার্থের দোকান ছিল, আগুন নির্বাপন করা না হলে জানমাল বড় ধরণের ক্ষতি হতে পারতো। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে বৈদ্যুৎতিক শর্টসার্কিট হতে এই অগ্নিকান্ডের সূত্রপাত ঘটতে পারে।
ক্ষয়ক্ষতির ব্যাপারে তিনি জানান, আনুমানিক প্রায় এক লক্ষ টাকার মতো ক্ষয় ক্ষতি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। খাদ্য গুদামের পাশের বাসিন্দা মোশারেফ জানান, দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে দ্রুত ছুটে যায় এবং স্থানীয় লোকের সহয়তায় আগুন নেভাতে ব্যর্থ হলে দ্রুত ফায়ার সার্বিককে খবর দেয়।
(ঊষার আলো-এমএনএস)
