ঊষার আলো প্রতিবেদক : নগরীর লবণচরা থানা এলাকা থেকে শামীম মোড়ল(২০) নামে এক ইজিবাইক গ্যারেজ ম্যানেজারের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার(১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টায় মোহাম্মদ নগর বাবুল সড়কে ইজিবাইকের গ্যারেজ থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
এঘটনায় নিহতের পিতা মুজিবর রহমান লবনচরা থানায় অজ্ঞাতনামা করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। নিহত শামীম বটিয়াঘাটা দারোগা ভিটে এলাকার মুজিবর রহমানের ছেলে।
লবনচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সমীর কুমার সরকার জানান, নিহত শামীমের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। শামীমকে শ্বাসরোধ হত্যা করা হয়েছে বলে ধারনা করা হচ্ছে।
তিনি আরও বলেন, ময়নাতদন্ত শেষে নিহতের লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এঘটনাটি তদন্তপূর্বক জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
(ঊষার আলো-আরএম)
